ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

অবশেষে গাজায় ঢুকছে মিশর ও জর্ডানের ত্রাণবাহী ট্রাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

এবার আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। এরইমধ্যে মিশর থেকে ত্রাণের ট্রাকগুলো গাজার দিকে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ব আল কাহেরা নিউজ টিভি।

রোববার (২৭ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ত্রাণ সহায়তা পুনরায় চালু করার জন্য ‘নিরাপদ রুট’ চালুর ঘোষণা দিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এই রুটগুলো স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরাপদ থাকবে, যাতে জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ সংস্থার যানবাহন নির্বিঘ্নে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারে।

এই ঘোষণার পরপরই মিশর থেকে গাজার উদ্দেশে ত্রাণবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রাফাহ সীমান্তে মিশরের অংশে কয়েকটি ত্রাণের ট্রাক গাজার দিকে অগ্রসর হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় মানবিক বিরতির আওতায় এই করিডোরগুলো ব্যবহার করা যাবে।

এদিকে ইসরাইলের ঘোষণার পর জর্ডান থেকেও ত্রাণবাহী ট্রাক গাজার দিকে যাচ্ছে। জর্ডানের ত্রাণবাহী ট্রাক গাজার দিকে যাচ্ছে, এরকম একটি ভিডিও শেয়ার করেছে দেশটির জননিরাপত্তা অধিদফতর। ভিডিও দেখা যায়, পণ্য বোঝাই ট্রাকগুলো একটি রাস্তা দিয়ে চলাচল করছে। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, ত্রাণ সরবরাহে গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক ১০ ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে রোববার থেকে গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময়ে আইডিএফ অভিযান পরিচালনা করবে না।’ সূত্র: আল জাজিরা ও টাইমস অব ইসরাইল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

অবশেষে গাজায় ঢুকছে মিশর ও জর্ডানের ত্রাণবাহী ট্রাক

আপডেট সময় ০২:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫