ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি

ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলটি। সেই সঙ্গে এবার ফ্রান্স, জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে এনসিপি।

আজ শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়। জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

এদিকে ফান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা। যেখানে প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়েও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি

আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫