ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান

শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে: নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। রোববার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যে তিনটি শব্দ ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার। এই তিনটি শব্দকে ৭২ সালে আওয়ামী লীগ এক দলীয়ভাবে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক, তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদের নিপীড়ন করেছে। আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল। আমাদের নারীদের ওপর অত্যাচার চালিয়েছে তারা। আমাদের পাহাড়ি ভাইদের ওপর অত্যাচার চালিয়েছে। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিবাদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল।

‘আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে। যে সংবিধানে সাম্যের কথা থাকবে, মানবিক মর্যাদার কথা থাকবে, ন্যায় বিচারের কথা থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে। যে সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে।’

তিনি আরও বলেন, আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ আমরা মনে করি, বাংলাদেশে যদি আমরা একটি নতুন সংবিধান গঠন করতে না পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে। এছাড়া পথসভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির জেলা পর্যায়ের নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা

শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে: নাসির উদ্দিন

আপডেট সময় ০৩:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫