ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মার্কিন হামলায় ইরানের ১২ সেতু, ২ টানেল ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য বিদায় নেওয়া মো. সাহাবুদ্দিনকে কেন্দ্র করে আলাদা কোনো তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। তবে চলমান কোনো তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মিললে, প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, মো. সাহাবুদ্দিন দেশের সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে পৃথকভাবে কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই।

তবে তিনি স্পষ্ট করেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে নিয়মিত তদন্ত চলছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম বা আর্থিক অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরদিন তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ওঠেন।

এদিকে, এনসিপিসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এ মুহূর্তে সরকারের হাতে এমন কোনো তথ্য বা উপাদান নেই, যার ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে টানা তিন বছর তিন মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ১০:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬