ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার শিশু শিক্ষার্থীকে বলা’ৎকা’রের অভি’যোগে আ’টক মাদ্রাসা শিক্ষক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে লোডশেডিং তুলনামূলক কম হলেও, দেশের গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি দুর্বল সঞ্চালন ব্যবস্থাকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার।

জামালপুর, রংপুর, নীলফামারী, নাটোর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে।

এদিকে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের অভিযোগ, ‘সমতা ভিত্তিক লোডশেডিং’-এর ঘোষণা বাস্তবে কার্যকর হয়নি। তাদের দাবি, পল্লী বিদ্যুতের গ্রাহকদের ওপরই লোডশেডিংয়ের বড় চাপ পড়ছে।

তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, গ্রামাঞ্চলের লোডশেডিং মূলত টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে। শতভাগ বিদ্যুতায়নের সময় অনেক এলাকায় অপরিকল্পিত ও দুর্বল সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছিল। ফলে অতিরিক্ত লোড দিলে লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও জানান, গ্রামাঞ্চলের সঞ্চালন ব্যবস্থা ধাপে ধাপে আধুনিক ও শক্তিশালী করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬