ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল সিরিয়া। ইসরায়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তির পথে এগোচ্ছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তির ভিত্তি তৈরি হতে পারে। তবে ১৯৭৩ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌম অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

আল-শারা জানান, তার সরকার ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক ও নিরাপত্তাভিত্তিক সমঝোতার পথেই এগোতে চায়। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনায় যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই সাক্ষাৎকারে লেবানন প্রসঙ্গেও অবস্থান পরিষ্কার করেন সিরীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, হিজবুল্লাহকে মোকাবিলায় লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা সিরিয়ার নেই। বরং দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে লেবানন সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায় দামেস্ক।

এছাড়া তিনি সতর্ক করে বলেন, লেবাননের অস্থিতিশীলতা সরাসরি সিরিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করবে। একই সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে পুরো মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আহমেদ আল-শারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া

আপডেট সময় ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬