২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান ভিনচিচ। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

বিশেষ এক পরিসংখ্যানও রয়েছে তাকে ঘিরে। গত দুই বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচ হেরেছে—২০২২ সালে সৌদি আরবের বিপক্ষে এবং ২০২৬ সালের ফাইনালে স্পেনের বিপক্ষে। দুটি ম্যাচেই রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই রেফারির অবসরের ঘোষণা দিয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালই হয়ে থাকল তার বর্ণাঢ্য রেফারিং ক্যারিয়ারের শেষ ম্যাচ।