ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড বিদায়ের আগে চা-শ্রমিকের বকেয়া পরিশোধ করে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের পাবনা-৪ মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুদিন আগে দলীয় বিষয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে আজকের সংঘর্ষের শুরু হয়। জামায়াতের নেতাকর্মীরা আলহাজ্ব মোড় এলাকায় গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাবনা জেলা জামায়াতের আমির, উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতৃবৃন্দ রয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গেলে হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৯:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫