ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’ বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে র‍্যাব ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬ বিএনপি আড়াই মাসে যতটুকু উন্নয়ন করেছে, এটা গত ১৭ বছরেও হয়নি: বুলু জাতিসংঘে হরমুজ নিয়ে ভোটের প্রস্তুতি, চীন-রাশিয়াকে ভেটো না দেয়ার আহ্বান লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় জামায়াতের সাবেক আমিরের ছেলে যোগ দিলেন এনসিপিতে রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

গাংনীতে বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ কর্মীর জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০০ কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন। নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

জানানো হয়, যোগদানকারীরা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা—যাদের অধিকাংশই বিএনপির সাবেক কর্মী।

সমাবেশে জামায়াতে ইসলামী মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা বলেন, “একসময় আমাদের নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এখন আমরা মুক্তভাবে রাজনীতি করতে পারছি।” আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন—“ওই টাকা দিয়ে ৫৭টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।”

তিনি আরও ঘোষণা দেন, “জামায়াত নির্বাচিত হলে সরকারি গাড়ি বা বিশেষ সুবিধা নেবে না; আমরা ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সচিব মাওলানা কাজী রুহুল আমিন, গাংনী উপজেলা আমির মো. রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন শাখার আমির মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

গাংনীতে বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫