ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

বিএনপি মহাসচিবের ‘বাউল মন্তব্যে সমর্থন’ অভিযোগে পদত্যাগ করলেন ওলামা দলের নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৮৯৩ বার পড়া হয়েছে

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন। বাউল আবুল সরকারের বিতর্কিত বক্তব্যের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘পরোক্ষ সমর্থন’ দিয়েছেন—এ অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ভণ্ড বাউলের বক্তব্যকে প্রশ্রয় দেওয়ায় তিনি ওলামা দলে আর থাকতে পারছেন না। বিবৃতিতে তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ইসলামের বিপরীতে দাঁড় করানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।

তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এ ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে।

পদত্যাগ প্রসঙ্গে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, মহাসচিবের অবস্থান তাকে মর্মাহত করেছে। তাই তিনি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিষয়টি ফেসবুক পোস্ট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

বিএনপি মহাসচিবের ‘বাউল মন্তব্যে সমর্থন’ অভিযোগে পদত্যাগ করলেন ওলামা দলের নেতা

আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫