ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

বিএনপির ছয় দিনের কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনের কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি বাস্তবায়নে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ৭ ডিসেম্বর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ৮ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ৯ ডিসেম্বর নজরুল ইসলাম খান, ১০ ডিসেম্বর মির্জা আব্বাস, ১১ ডিসেম্বর পুনরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১৩ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করবেন।

বৃহত্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী এবং সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ডা. জিয়াউদ্দিন হায়দার, মাহদী আমীন, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারি, শাহেআলম, আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এস এম জিলানী, রাজীব আহসান, হাসান জাফির তুহীন, শহীদুল ইসলাম বাবুল, রাকিবুল ইসলাম, নাছির উদ্দীন নাছির, সেলিম রেজা, কাজী আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আবদুল মজিদ ও কামরুল ইসলাম।

এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুহুল কবির রিজভী সফল কর্মসূচির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

বিএনপির ছয় দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫