ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে প্রথমবার মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু হতে তখনো প্রায় ২০ মিনিটের মতো বাকি। এমন সময় নিজ নিজ ড্রেসিং রুমের পাশটায় অনুশীলন করছিলেন রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকার ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।

অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন একজন। তাৎক্ষণিকভাবে ঢাকার অনুশীলকে ঘিরে জটলা তৈরি হয়। কেউ অসুস্থ হয়েছেন এমনটা আন্দাজ করা যাচ্ছিল দূর থেকেই। একটু পর জানা যায়, অসুস্থবোধ করায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছেন মাহবুব আলী জাকি।

তাৎক্ষণিকভাবে ঢাকার সহকারী কোচকে সিপিআর দেয়া হয়। পরবর্তীতে দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে, সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেয়া হয়ে মাহবুবকে। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি। কিছুদিন আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন মাঠে অসুস্থ হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি

আপডেট সময় ০১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫