ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সুখবর! আইপিএলের জন্য নিউজিল্যান্ড সিরিজে ছাড় পাচ্ছেন মুস্তাফিজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

আইপিএলের এবারের নিলামে ঝড় তুলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাকে কিনতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা। এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে গেছেন মুস্তাফিজ।

এর আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মুস্তাফিজ। এবারের আইপিএলে মুস্তাফিজ সব ম্যাচে খেলতে পারবেন না সেটা আগে থেকেই জানা গেছে। কারণ একই সময়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। আসন্ন এই সিরিজটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজে খেলেই আইপিএলে যোগ দিতে হবে। তবে মুস্তাফিজকে টি-টোয়েন্টি বা ওয়ানডে কোনো একটি সিরিজে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বাংলাদেশ। ফলে আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাঁহাতি এই পেসার। সেই সঙ্গে তাকে এনওসি দেয়ারও নিশ্চয়তা দিয়েছে বিসিবির একটি সূত্র।

সূত্র জানিয়েছে, ‘মুস্তাফিজ এখনও এনওসি এপ্লাই করেনি, তবে ওকে আমরা জানিয়ে দিয়েছি নিউজিল্যান্ড সিরিজের একটা নির্দিষ্ট ভাগ বাদে পুরো সময় সে আইপিএলে খেলতে পারব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সুখবর! আইপিএলের জন্য নিউজিল্যান্ড সিরিজে ছাড় পাচ্ছেন মুস্তাফিজ

আপডেট সময় ১০:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫