ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুনাস্তিক ও ইসলাম বিদ্বেষীবলে মন্তব্য করেছেন কুষ্টিয়া৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবাপূর্ব আলোচনায় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য দেখেছেন? উনি বলছেনএই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। অথচ মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ধর্ম বিদ্বেষী কি না।

আলোচনায় মন্ত্রীকেঅযোগ্যআখ্যা দিয়ে আমির হামজা বলেন, তারেক রহমানকে যেখাম্বাবলে ডাকা হয়, তার মূল কারণ এই টুকু। তিনি এর আগেও এই দায়িত্বে থাকাকালীন বিতর্কিত ছিলেন। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

তিনি কুষ্টিয়ার স্থানীয় জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে বলেন, মজমপুর বা বিআরবি কেবলের তেল পাম্পে গিয়ে দেখুন কী হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল দিচ্ছে না। বিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন। এমন অযোগ্য মানুষের কারণেই আজ এই হাহাকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা

আপডেট সময় ১০:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬