ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে করতে গিয়ে বিপাকে, অতপর.

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুর তালুকের মনোরম বেত্তাদা ভৈরবশ্বর মন্দির প্রাঙ্গণে একটি প্রি-ওয়েডিং ফটোশুটকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। একদল ফটোগ্রাফারের ওপর অতর্কিত হামলার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই মন্দির এলাকাটি প্রি-ওয়েডিং শুটের জন্য বেশ জনপ্রিয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি যুগল তাদের ফটোগ্রাফারদের নিয়ে সেখানে ছবি তুলতে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দির প্রাঙ্গণে ছবি তোলা এবং ফটোগ্রাফারদের জুতো পরে থাকা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তি আপত্তি জানান। সেখান থেকেই সামান্য কথা কাটাকাটির সূত্রপাত যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ফটোগ্রাফারদের ওপর চড়াও হয় এবং তাদের শারীরিক লাঞ্ছনা করে।

এই হামলায় নভি এবং নন্দন নামে দুই ফটোগ্রাফার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সাকলেশপুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ফটোগ্রাফারদের দামি একটি ক্যামেরাও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

খবর পেয়ে সাকলেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুডিগেরে তালুকের সাতজন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আশি, প্রশান্ত, রক্ষা, অরবিন্দ, উচিত, প্রজ্বল ও নিশান্ত। -সূত্র: এনডিটিভি। সংবাদ বিশ্লেষণ প্রোগ্রাম

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে করতে গিয়ে বিপাকে, অতপর.

আপডেট সময় ০৮:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬