ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি প্রটোকলের মেয়াদ শেষ হয়নি। নিয়ম অনুয়ায়ী তিনি এক বছর এই প্রটোকলের সুবিধা পাবেন। এর আগে সোমবার (২৭ এপ্রিলগণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, . ইউনূসকে দেওয়া ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসনবা ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। এই হিসাবে আগামী ১০ আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। তবে, এসব তথ্যের সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে . মুহাম্মদ ইউনূসেরভিভিআইপিপ্রটোকল নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বিভ্রান্তি দূর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ের সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, . ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি, বরং পূর্বঘোষিত এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফএর সুরক্ষা পাবেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয় যে, বর্তমান সরকার ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমিয়ে দিয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়।

গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি নতুন প্রজ্ঞাপন (এস.আর.. নং ৮০আইন/২০২৬) জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশটি (এস.আর.. নং ৪৬আইন/২০২৬) ‘অক্ষুণ্ণ রাখাহয়েছে। ১০ ফেব্রুয়ারির ওই আদেশে ড. ইউনূসকে তার ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর ধারা ২()-এ প্রদত্ত ক্ষমতাবলে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.. নং ৪৬আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্রধান উপদেষ্টাকে তাহাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর অথবা পদত্যাগ করিবার তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে ৬ (ছয়) মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ২৩ এপ্রিলের এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার সময়কাল কমানো হয়নি। মূলত ১০ ফেব্রুয়ারির আদেশে বর্ণিত ১ বছরের সুবিধাটি শুধুমাত্র ড. ইউনূসের ক্ষেত্রে কার্যকর থাকবে। আর নতুন আদেশে বর্ণিত ৬ মাসের নিরাপত্তার বিষয়টি পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আইনগত দিক বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান, প্রজ্ঞাপনে যেহেতু পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তাই ড. ইউনূসের বিশেষ নিরাপত্তা সুবিধা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। এটি মূলত ভবিষ্যতের সরকার প্রধানদের নিরাপত্তা কাঠামোর একটি স্থায়ী পরিবর্তন, যা ড. ইউনূসের জন্য প্রযোজ্য বিশেষ সুযোগকে স্পর্শ করবে না। এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদগুলোতে দাবি করা হয়েছিল যে, . ইউনূসের নিরাপত্তা ১০ আগস্টের পর তুলে নেওয়া হবে। কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পূর্বনির্ধারিত প্রটোকল ও এসএসএফ সুরক্ষা পাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই

আপডেট সময় ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬