ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে, কাউকেই শান্তিতে থাকতে দেবো না: ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১১৫০ বার পড়া হয়েছে

এবার শিবির ও গুপ্ত হামলাকারীদের হুশিয়ারি করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমদের যদি ধৈর্যের বাঁধ খুলে যায়, তাহলে কাউকেই শান্তিতে থাকতে দেবো না। বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এ হুশিয়ারি করেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। আমাদের বিক্ষোভ সমাবেশের পরিপ্রেক্ষিতে গতকাল একটি বক্তব্যের মাধ্যমে বলেছেন সাম্য হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। আজকের এই সমাবেশ থেকে ডিএমপি কমিশনারের বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। সাম্যর পরিবারও বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য প্রত্যাখ্যান করলাম। সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, সর্বশেষ ঢাকা শহরে আমরা আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। তারাই দুজনকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তিতুমীর কলেজে গুপ্ত সংগঠনের ৮ থেকে ১০ জন মিলে প্রিন্সিপালের রুমে তালা লাগিয়ে। কুয়েটের ছাত্র দলের ওপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্য। গতকাল দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে কাউকে শান্তিতে থাকতে দেবো না।

ছাত্রদল সভাপতি আরও বলেন, যদি সামনে তার বিচার না পাই এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতি নামে অপরাধী চলমান থাকে এবং গত সাড়ে ১৫ বছরের ছাত্রদলের যেসব নেতাকর্মী খুন এবং গুম হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয় প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে, কাউকেই শান্তিতে থাকতে দেবো না: ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫