ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিন দাবিতে সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন।

আজ শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় ঢাকা ও আশপাশের এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাসে ও হেঁটে সমাবেশে আসছেন। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন লাখো নেতাকর্মী।

পূর্বঘোষিত মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটির নেতারা। তারা জানান, সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এ জন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা-উপজেলায় প্রচার-গণসংযোগ চালিয়েছেন নেতারা। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই সমাবেশকে মিলনমেলায় পরিণত করতে চায় ইসলামী আন্দোলন।

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) সমাবেশে সভাপতিত্ব করবেন। ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেবেন। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তবে তার আগে আঞ্চলিক নেতারা বক্তব্য দেবেন।

এদিকে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে জাতীয় নেতাদের একটি মিলনমেলা হতে যাচ্ছে। ইতোমধ্যে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে আহ্বায়ক করে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ১২টি উপকমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫