ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

নতুন চুক্তিতে রোনালদো, প্রতি ঘণ্টায় পাবেন ৬৫ লাখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

এবার মৌসুম শেষ হওয়ার এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের থাকবেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, ‘আল নাসর ফরএভার।’

তবে চুক্তিতে রোনালদোর বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করেনি। তবে রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান। শেষ ষোলোতে জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল, বাকিরা কাকে পেল?

এএসের প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.৮০ কোটি মার্কিন ডলার পাবেন। দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। যা প্রতি মাসে ৩.৯ কোটি, প্রতি সপ্তাহে ৮৯ লাখ এবং প্রতি দিনে ১২.৮৮ লাখ মার্কিন ডলার হয়। যদি আরও ভেঙে দেখা হয়, তাহলে আল নাসর থেকে রোনালদোর প্রতি ঘণ্টার আয় ৫৩,৬৬৬, প্রতি মিনিটে ৮৯৪ এবং প্রতি সেকেন্ডে ১৫ মার্কিন ডলার পাবেন।

অন্যভাবে বললে, রোনালদো বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে ১৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার এবং প্রতি দিনে ১৫৭৪ কোটি টাকা আয় করবেন। যা প্রতি মাসে ৪৭৬ কোটি ৭১ লাখ এবং প্রতিবছরের ক্ষেত্রে ৫৭২০ কোটি টাকার বেশি হবে। অবশ্য এ অর্থ শুধুই বেতন, নাকি অন্যান্য সুযোগ-সুবিধাসহ, তা স্পষ্ট করা হয়নি। যুক্তরাজ্যের গণমাধ্যম সান বলছে, আল নাসর সৌদি প্রো লিগ জিতলে ৮০ লাখ পাউন্ড, তিনি নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে ৪০ লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো। প্রতিটি গোলের জন্য ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে—এমন ধারাও আছে চুক্তিতে।

এ ছাড়াও চুক্তিতে আল নাসরের মালিকানার ১৫ শতাংশ দেওয়া হয়েছে রোনালদোকে, যা ৩.৩০ কোটি পাউন্ড মূল্যমানের। এ ছাড়া চুক্তি সই বাবদ দেওয়া হয়েছে ২.৪৫ কোটি পাউন্ড, দ্বিতীয় বছরের চুক্তি কার্যকর করলে যা ৩.৮০ কোটি পাউন্ডে পরিণত হবে। এসবের বাইরে ড্রাইভার, হাউসকিপার, শেফ, গার্ডেনার, নিরাপত্তাকর্মীসহ সার্বক্ষণিক ১৬ জন কর্মী, প্রাইভেট জেটের ৪০ লাখ পাউন্ড খরচ বহন এবং ৬ কোটি পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে।

৪০ বছর বছর বয়সী রোনালদোকে এত সব সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে সানস্পোর্টসকে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, মালিকেরা জানেন যে তিনি এই লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যেকোনো মূল্যে ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন।
তিনি বলেন, তাকে ধরে রাখতে হলে বলতে গেলে “সোনায় মোড়ানো” লাগত, তাই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ-সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে । রোনালদো এই লিগের প্রতীক এবং তাদের (মালিকদের) দৃষ্টিতে খেলাটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়।

রোনালদোকে ক্লাবের মালিকানা দেওয়ার বিষয়ে সূত্রটি বলেন, ‘তিনি যা কিছু চান, তার প্রায় সবকিছুই পাচ্ছেন। মালিকানার অংশ দেওয়ার মধ্য দিয়ে কর্তৃপক্ষ তাকে নিজেদের আরও কাছাকাছি রাখতে চায়—একটি শক্তি হিসেবে, যিনি অবসর নেওয়ার পরও খেলোয়াড়, স্পনসর এবং আলোচনা নিজের দিকে টানার ক্ষমতা রাখেন।’
২০২২ সালের ডিসেম্বর মাসে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে জেতেন গোল্ডেন বুট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

নতুন চুক্তিতে রোনালদো, প্রতি ঘণ্টায় পাবেন ৬৫ লাখ

আপডেট সময় ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫