ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান অন্যের ক্ষুধার্ত বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী অন্যের বাচ্চাকে স্ত’ন্য’পান করিয়ে আলোচনায় মন্ত্রী ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না কর্নেল অলি সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্তও ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন  ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

রাজনীতিবিদ হিসেবে নয়, সংগঠক হিসেবেই ভূমিকা রাখতে চান তামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’ মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এতে জল্পনা সৃষ্টি হয়েছিল যে, তিনি রাজনীতিতে নামতে পারেন। এক বিশেষ সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

তামিম সাফ জানিয়েছেন, ‘আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তবে রাজনীতিকে আমি খারাপভাবে দেখি না। আমি রাজনীতিতে যোগ্যতা বা আগ্রহ অনুভব করছি না।’ তিনি আরও উল্লেখ করেছেন, চট্টগ্রামে তিনি ক্রীড়াবিদ হিসেবে আমন্ত্রণ পেয়ে স্টেজে যোগ দিয়েছিলেন, রাজনীতিবিদ হিসেবে নয়।

এদিকে রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘যেখানে খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা থাকবেন, সেখানে আমি আপত্তি করব না। তবে যে কমিটি হয়েছে, তাতে আমার নাম নেই। ক্লাব ক্রিকেট নিয়ে কোনো কমিটিতে থাকতে পারি, বা না-ও থাকতে পারি। সুবিধা-অসুবিধা দুটোই ভাবছি।’

তিনি স্পষ্টভাবেই জানান, ক্রীড়া উন্নয়নে রাজনীতিকদের মাঝে স্পোর্টস বিশেষজ্ঞদের নিয়োগ হওয়া উচিত। ‘দেশের স্পোর্টসের স্বার্থে এমন রাজনৈতিক নেতা আসবেন, যিনি খেলোয়াড়দের কারণে সিদ্ধান্ত নেবেন। আমি বলব না, আমিই সেই সঠিক মানুষ। তারা যাকে সঠিক মনে করবেন, তাঁকে খুঁজে নেবেন। আমি ওটার জন্য অপেক্ষা করব।’

তবে ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না জানতে চাইলে, তামিম বলেন: ‘এটি বলা কঠিন। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। আমি এখন রাজনীতি করি না, তাই কোনো নির্দিষ্ট দলের কথা বলব না। আমার কাছে মনে হয়, যারাই আসুক, তারা স্পোর্টসের লোকদের দিয়ে স্পোর্টস পরিচালনা করবেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি

রাজনীতিবিদ হিসেবে নয়, সংগঠক হিসেবেই ভূমিকা রাখতে চান তামিম

আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫