ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত

নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রোমাঞ্চ, নাটকীয়তা আর বেশ কিছু অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট লাইনআপ। আর সূচি বিশ্লেষণ বলছে, শিরোপাধারী আর্জেন্টিনার সামনে অপেক্ষাকৃত সহজ পথ থাকলেও ইউরোপের জায়ান্টদের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ।

গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। একইভাবে তিন ম্যাচেই জয় পেয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নৈপুণ্যে আত্মবিশ্বাসী অবস্থানেই শেষ ষোলোয় পা রেখেছে লে ব্লুরা।

তবে জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন নকআউটে জায়গা করে নিলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ পায়নি। বিশেষ করে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে কিছুটা চাপ নিয়েই গ্রুপ পর্ব শেষ করেছে জার্মানি।

নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ। কারণ আর্জেন্টিনা ও পর্তুগাল পড়েছে দুই ভিন্ন ব্র্যাকেটে। ফলে এই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার একমাত্র সম্ভাবনা এখন ফাইনাল।

বিশ্লেষকদের মতে, শেষ চারের পথে তুলনামূলক সুবিধাজনক ড্র পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ আফ্রিকার চমক কেপ ভার্দে। ম্যাচটি জিততে পারলে পরের ধাপে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার লড়াইয়ের বিজয়ীর মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্ভাব্য কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনার সামনে ইউরোপ বা দক্ষিণ আমেরিকার কোনো পরাশক্তি নেই। সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা কিংবা আলজেরিয়ার মতো দলের বিপক্ষে খেলতে হতে পারে মেসিদের। তবে সেমিফাইনালে গিয়ে অপেক্ষা করতে পারে বড় পরীক্ষা। সেখানে ব্রাজিল, ইংল্যান্ড, নরওয়ে বা আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নকআউটের অপর প্রান্তে শুরু থেকেই জমে উঠেছে ইউরোপের সেরাদের লড়াই। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দলগুলো একই ব্র্যাকেটে থাকায় একের পর এক হাইভোল্টেজ ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, শেষ ষোলো কিংবা কোয়ার্টার ফাইনালেই দেখা যেতে পারে ফ্রান্স-জার্মানি কিংবা স্পেন-পর্তুগালের মতো মহারণ। ফলে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে একাধিক শিরোপার দাবিদার দলকে।

সব মিলিয়ে, নকআউটের পথে আর্জেন্টিনা তুলনামূলক স্বস্তিতে থাকলেও ইউরোপের জায়ান্টদের সামনে অপেক্ষা করছে কঠিন পথচলা। আর সে কারণেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে শুরু থেকেই ফুটবলপ্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন একের পর এক জমজমাট মহারণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো

আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬