ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপে এবার আলোচনায় শুধু ফুটবলাররাই নন, জায়গা করে নিয়েছেন এক ঘানার তান্ত্রিকও। ইংল্যান্ড–ঘানা ম্যাচে গ্যালারিতে রহস্যময় আচরণের মাধ্যমে নজর কাড়া নানা কিয়াঙ্কু বোন্সাম এবার ভবিষ্যদ্বাণী করেছেন, শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় করবে টুর্নামেন্টের চমক কেপ ভার্দে।

বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ চলাকালে বোন্সামকে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি এমন এক ‘কালো জাদুর অভিশাপ’ দিয়েছেন, যার কারণে ওই ম্যাচে কেইন কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেদিন হ্যারি কেইন গোল করতে পারেননি, এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়।

এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করে বোন্সাম বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এই ম্যাচে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার-অনুষ্ঠান করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের রক্ষণভাগ ও গোলকিপিংয়ের দৃঢ়তায় আলোচনায় এসেছে। গ্রুপপর্বে স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে টুর্নামেন্টের অন্যতম চমক হয়ে উঠেছে আফ্রিকার দেশটি।

এখন দেখার বিষয়, বোন্সামের ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি লিওনেল স্কালোনির আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের

আপডেট সময় ০৪:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬