ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৩৩২ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১ আগস্ট থেকে শনিবারেও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান’- এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা, প্রজ্ঞাপন কিংবা আদেশ কোথাও পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এমন কোনো তথ্য নেই।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’ মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদারও জানান, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

উল্লেখ্য, চলতি বছর ৭ মে জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত।

এর আগেও, ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে ভুয়া প্রমাণ করে। সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’- এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি

আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫