ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়নি: তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের আনাচে কানাচে তারা বুকে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল। সেইটা শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না। যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়, যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য হয়। শুধুমাত্র কোনো দলের, কোনো পক্ষের বা কোনো পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে, পুরো রাষ্ট্র যন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে। সেই লক্ষেই আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আরও বলেন, সংস্কার করতে যারা বাধা দেবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম করেছে বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে। সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতেই হবে। এবং এই অপরাধের বিচারও হতেই হবে।

তিনি আরও বলেন, আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, যেখানে প্রধানমন্ত্রী একছত্র ক্ষমতা থাকলে যেখানে সেসকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দমতো ব্যবহার করে। সেই জন্যই বার বার সংস্কারের কথা আমরা বলছি আপনারা বলছেন। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্ত সংস্কারের ব্যাপারে প্রতারিত হয়েছে, এইবার আমরা আর প্রতারিত হবো না।

এদিকে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়নি: তাসনিম জারা

আপডেট সময় ০৫:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫