ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

এবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ ও বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক ও দায়িত্বরত শিক্ষা কর্মকর্তারা বরখাস্ত বা সাসপেন্ড হবেন। সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দিয়েছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যোগবিয়োগ পারার কথা, যদি না পারে সবাইকে একসঙ্গে এক ক্লাসে যোগবিয়োগ শেখাবেন। এক মাসে আগে যোগবিয়োগ, অন্য সব ভুলে যান। ক্যালকুলেশন, ফ্র্যাকশনট্র্যাকশন সব ভুলে যান, আগে যোগবিয়োগ।

প্রতিমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলা রিডিং যারা পারে না, সবাইকে একসঙ্গে নিয়ে আসবেন। এখানে কার বয়স কত, সেটি ইম্পর্টেন্ট না। এটা আপনি চিন্তা করবেন রেমিডিয়াল ক্লাস, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাব, তারপর আবার রেডি করব, তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না। ওই টাইমের ভেতরে রেডি হবে।

শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবকে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন। ডিপিও সাহেব এটা কিন্তু শক্তভাবে দেখবেন। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে।

তিনি বলেন, ‘আমি এক মাস পর রিপোর্ট চাই, ওই টিচার যদি শিখাইতে না পারে তাহলে সাসপেন্ডেড হবে। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে এবং যদি তার ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারেন তিনি সাসপেন্ডেড হবেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬