ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা গেল ৬ বাংলাদেশি বোমা নয়, ইরানকে চাপে রাখবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কানাডার দাবানলের ধোঁ’য়া ঠে’কা’তে সীমান্তে ‘দেয়াল’ তোলার পরিকল্পনা ট্রাম্পের আবারও ইরানে ‘রেজিম চেঞ্জ’ চান নেতানিয়াহু

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার যশোর৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণের অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশুদের মারধর করেন এমপির মেয়ে। মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। একপর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন অনেকে। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন তারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। 

স্থানীয়দের দাবি, এমপি ও তার মেয়েকে গ্রেফতার করতে হবে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মাসুম খান বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙি্ক্ষত ঘটনা ঘটেছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় ০১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬