ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প ভেনেজুয়েলায় ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার আমি কাকে কী বিক্রি করব, সেটা কেউ ঠিক করে দেয় না: তুরস্ককে যুদ্ধবিমান বিক্রিতে নেতানিয়াহুর আপত্তি নিয়ে ট্রাম্প মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক পরিত্যক্ত বাড়িতে জবাই করা হতো ঘোড়া, মাংস যেত রাজধানীর রেস্তোরাঁয় ২০২৪ সালের আজকের দিনে ৬ সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিবি ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না’ বিয়ে না হওয়ায় ৬ মাসে প্রাণ দিলেন ২৯ যুবক

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে করা সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাবরালের এই গোলই জিতেছেহুন্দাই গোল অব দ্য টুর্নামেন্টপুরস্কার।

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২এর ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৩তম মিনিটে গোলটি করেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী লেফট ব্যাক কাবরাল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে তিনি আর্জেন্টিনার জালে বল জড়ান। তার এই অসাধারণ গোলে ম্যাচে ২২ সমতা ফেরে কেপ ভার্দে। তবে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ৩২ ব্যবধানে হেরে যায় আফ্রিকার দলটি। 

গোল করার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কাবরাল বলেন, প্রতিপক্ষকে কাটিয়ে ফাঁকা জায়গা দেখেই তিনি শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বলটি যখন গোলের ওপরের কোণের দিকে উড়ে যাচ্ছিল, তখন তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না কী করে এমন একটি গোল করেছেন। সতীর্থদের উচ্ছ্বাস আর বিস্ময় দেখে তখনই তিনি গোলটির বিশেষত্ব উপলব্ধি করেন।

বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পাওয়ার পথে কাবরাল পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের গোলকে, যা দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থান পেয়েছে হাইতির উইলসন ইসিডরের গোল। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের হয়ে স্মরণীয় এই গোল করে কাবরাল শুধু নিজের নামই ইতিহাসে লেখাননি, দেশের ফুটবল ইতিহাসেও যুক্ত করেছেন নতুন এক গৌরবগাথা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬