ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক পরিত্যক্ত বাড়িতে জবাই করা হতো ঘোড়া, মাংস যেত রাজধানীর রেস্তোরাঁয় ২০২৪ সালের আজকের দিনে ৬ সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিবি ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না’ বিয়ে না হওয়ায় ৬ মাসে প্রাণ দিলেন ২৯ যুবক ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, প্রাণ গেল নারীর আজ এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছেন যারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

উত্তর আমেরিকার ফুটবলের অন্যতম আকর্ষণ এমএলএস অলস্টার ম্যাচ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে মেজর লিগ সকার (এমএলএস) তবে ঘোষিত দলে জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ফলে বিশ্বকাপপরবর্তী এই বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে মাঠে দেখা যাবে না আটবারের ব্যালন ডিঅরজয়ী তারকাকে। আগামী ২৯ জুলাই উত্তর ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দলের মুখোমুখি হবে এমএলএস অলস্টার দল। এমএলএস জানিয়েছে, দীর্ঘ ও ব্যস্ত মৌসুম শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার নীতির অংশ হিসেবে লিওনেল মেসি এবং তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে অলস্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মেসি ও ডি পলের অনুপস্থিতি, পাশাপাশি ইনজুরি ও ক্লাব পরিবর্তনের কারণে স্কোয়াডে পরিবর্তন এনে চারজন নতুন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে এমএলএস। নতুনদের মধ্যে রয়েছেন হিউস্টন ডায়নামোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুইলহার্মে। অভিষেক মৌসুমেই তিনি আটটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। এ ছাড়া শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল চলতি মৌসুমে পাঁচটি গোল ও সাতটি অ্যাসিস্ট করে অলস্টার দলে জায়গা পেয়েছেন। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন।

মেসি ও ডি পল ছাড়াও স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরও দুই ফুটবলার। মেক্সিকান ক্লাব সিএফ মনতেরেতে যোগ দেওয়ায় দলে নেই হুগো কুইপার্স। অন্যদিকে শরীরের নিচের অংশে চোট পাওয়ায় অলস্টার ম্যাচে খেলতে পারবেন না তরুণ ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি। বিশ্বকাপের পর উত্তর আমেরিকার এই জমজমাট অলস্টার লড়াইয়ে মেসির অনুপস্থিতি ভক্তদের জন্য হতাশার হলেও নতুন মুখদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে এমএলএস। ফলে লিগা এমএক্স অলস্টার দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

এমএলএস অলস্টার দলের চূড়ান্ত স্কোয়াড-

গোলরক্ষক: ম্যাক্সিম ক্রাপো, ম্যাট ফ্রিজ, ব্রায়ান শোয়াক।

ডিফেন্ডার: ম্যাক্স আরফস্টেন, লুকাস হেরিংটন, রিচি লারিয়া, অ্যান্থনি মারকানিচ, স্টিভেন মোরেইরা, ড্যানিয়েল মুনি, অ্যান্ডি নাজার, জ্যাকসন রেগান, টিম রিম।

মিডফিল্ডার: সেবাস্তিয়ান বারহাল্টার, পেপ বিয়েল, ইয়ানিক ব্রাইট, আন্দ্রেস কুবাস, এভান্দার, কার্লেস গিল, জেভিয়ার গোজো, হানি মুখতার, থমাস মুলার, অ্যাশলে ওয়েস্টউড।

ফরোয়ার্ড: অ্যান্ডার্স ড্রেয়ার, গুইলহার্মে, জুলিয়ান হল, সন হিউংমিন, পিটার মুসা, স্যাম সুরিজ এবং ফিলিপ জিঙ্কারনাগেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছেন যারা

আপডেট সময় ১০:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬