ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯ ২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল গুলিস্তানে নানা অজুহাতে অতিরিক্ত চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী বড়লেখায় জব্দ ১৪ মহিষের ৯টি গায়েব, জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ ঘিরে ওঠা বিতর্কের জবাব দিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তাকে ‘বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য’ বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার।

বিশ্বকাপ শেষে প্রকাশিত ১৫ পাতার এক খোলা চিঠিতে ইনফান্তিনো দাবি করেন, সমালোচকেরা ফুটবল উৎসবের আনন্দ উপভোগ না করে ঘৃণা ও গুজব ছড়াতেই ব্যস্ত ছিলেন। এমনকি তিনি সমালোচকদের ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখার পরামর্শও দেন।

তবে তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফেয়ারস্কোয়ার। সংস্থাটির পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেন, ইনফান্তিনোর মন্তব্য প্রমাণ করে তিনি নিজের অজনপ্রিয়তা সম্পর্কে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার ভাষায়, এমন মনোভাব বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইনফান্তিনোর অযোগ্যতাকেই আরও স্পষ্ট করেছে।

উল্লেখ্য, টিকিটের উচ্চমূল্য, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিশ্বকাপ চলাকালে একাধিক বিতর্কের কারণে এবারের আসরে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ

আপডেট সময় ০৩:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬