ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশি টেক স্টার্টআপ ‘সম্ভব’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৮২৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের জব-টেক ও এইচআর-টেক স্টার্টআপ “সম্ভব” স্থান করে নিয়েছে “ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ ২০২৫” তালিকায়। পঞ্চম বছরে পদার্পণ করা এই তালিকাটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবনী স্টার্টআপগুলোকে তুলে ধরে যা তাদের নতুন ধারণা, বাস্তবায়ন এবং প্রভাবের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করছে।

প্রযুক্তি স্টার্টআপ হিসাবে ২০২২ সালের মে মাসে সম্ভব-এর যাত্রা শুরু হয়, রিফাদ হোসেন, নাকিব মুহাম্মদ ফাইয়াজ এবং হাসিবুর রহমানের হাত ধরে। ‘সম্ভব’দেশের ব্লু-কলার ও সিলভার-কলার কর্মীদের জন্য চাকরির সুযোগ সহজ করার লক্ষ্যে কাজ করছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে চাকরিপ্রার্থীরা তৈরি করতে পারে একটি ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল, সরাসরি আবেদন করতে পারে উপযুক্ত চাকরিতে, অনলাইনে (academy.shomvob.com) প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে, ফলে চাকরির বাজারে বিদ্যমান অদক্ষতা ও বাধাগুলো দূর হয়।

‘সম্ভব’ সামাজিক প্রভাব তৈরিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ (এসডিজি লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ এবং লক্ষ্য ৮: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি)। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের নিম্ন আয়ের নারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। জীবন যাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘সম্ভব’ গেটস ফাউন্ডেশন, ইউনিসেফ, সুইসকন্ট্যাক্ট, রুটস অফ ইমপ্যাক্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সম্ভব ২০২২ সালের মে মাসে, সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান “কোকুন ক্যাপিটাল” থেকে প্রিসিড বিনিয়োগ পেয়েছে l

২০২৫ সালের ফোর্বস এশিয়া’র “১০০ টু ওয়াচ” তালিকায় ১৬টি দেশের কনজিউমার টেকনোলজি, ফিনটেক, হেলথকেয়ার, এনার্জি এবং এগ্রিকালচারের মতো বিভিন্ন শিল্পের স্টার্টআপগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্মিলিতভাবে এই অঞ্চলের পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশি টেক স্টার্টআপ ‘সম্ভব’

আপডেট সময় ০১:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫