ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, গ্রামে গিয়ে এবার তেমন বিদ্যুৎ সংকট পাননি। এমনকি তার দুই ফোনেই চার্জ রয়েছে—এটিকেই বিদ্যুতের ঘাটতি কম থাকার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এসব কথা বলেন রবিউল ইসলাম নয়ন।

তিনি বলেন, আগে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দেওয়া যেত না। তবে এবার গ্রামে এসে দেখেছেন, তার দুই ফোনেই চার্জ রয়েছে। তার ভাষ্য, এতেই বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।

রবিউল ইসলাম নয়ন বলেন, গ্রামে আসার পর বড় ধরনের বিদ্যুৎ সমস্যা তিনি দেখেননি। যতটুকু লোডশেডিং হয়েছে, সেটি দেশের ইউনিয়ন পর্যায়ে দীর্ঘদিন ধরে চলে আসা স্বাভাবিক এক ঘণ্টার লোডশেডিংয়ের মতোই।

তিনি আরও দাবি করেন, গ্রামে গিয়ে ‘আহামরি’ কোনো বিদ্যুৎ সংকটের মুখোমুখি হননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন

আপডেট সময় ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬