ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

সৌদি আরবে খালেদা জিয়ার সুনাম করে, আর শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে: এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী।” তারা বলে বাংলাদেশের জিয়াউর রহমান হচ্ছেন মুসলিম উম্মাহর নেতা, দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন তিনি।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে।

রেডিওতে ঘোষণা দিয়েছেন- যার যা কিছু হাতে আছে সবাই যুদ্ধে নেমে পড়েন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে।’ তিনি আরো বলেন, ‘ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করছে।

পুলিশ হামলা করেছে। আমার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথানত করি নাই। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।’ এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

সৌদি আরবে খালেদা জিয়ার সুনাম করে, আর শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে: এ্যানি

আপডেট সময় ০৩:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫