ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা খাওয়ানো সেই শিক্ষিকা বরখাস্ত প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত

বিএনপি কেন্দ্র দখল করতে চাইলে ১১ দলীয় জোট বসে থাকবে না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

এবার শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারিকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি আওয়ামী লীগের মতো সন্ত্রাস ফিরিয়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম । তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম বিএনপি নতুন করে চালু করেছে। বিএনপি যদি পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল করতে চায়, তাহলে ১১ দলীয় ঐক্য জোটও বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি সিলেট বিভাগের মৌলভীবাজার চার আসন বেছে নিয়েছি, আপনাদের অধিকার আদায়ের জন্য। মুসলিম-হিন্দু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সব মানুষের প্রতিনিধি। প্রীতম দাস বিজয়ী হলে আপনাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাপলা কলির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আমরা চাই না আমাদের বিভক্তির জন্য এই আসন চাঁদাবাজদের দখলে যাক। আজকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে পুরা সিলেট বিভাগের সব আসনে শাপলা কলির ফুল ফুটাতে পারব ইনশাআল্লাহ।

সাবেক উপদেষ্টা নাহিদ আরও বলেন, পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলব। শাপলা কলি বিজয়ী হলে সকলের প্রতি ন্যায় বিচার করব। আমরা পাঁচ আগস্টের পর থেকেই বলছি, যারা অন্যায় করেছে, তাদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করব। যারা অপরাধ করেনি, তাদের কোনো ধরনের কোনো হয়রানি করা হবে না। পাঁচ আগস্টের পর থেকে একটি দল মামলাবাজি শুরু করেছে। এখন তারা বলছে, ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা একটা স্পষ্ট প্রতারণা। তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে ৩১ দফা দিয়েছিল কিন্তু সংস্কারের প্রশ্ন আসলে তারা এখন তাদের একত্রিশ দফায় মানতেছে না। পাঁচ আগস্টের পর তারা তাদের নিজস্ব দফা অস্বীকার করছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নায্য মজুরির অধিকার এবং জীবনমান উন্নয়নের লড়াই করতে গিয়ে ১৩১ দিন জেল খেটেছেন। আমরা বিশ্বাস করি— আপনারা প্রীতম দাসের এই ত্যাগের মূল্যায়ন করবেন। যদি ‘দলীয় ঐক্য জোট নির্বাচিত হয় তাহলে চা শ্রমিকদের ভূমির অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। শ্রীমঙ্গলের পর্যটনের যেই সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই এলাকার উন্নতি করব ইনশাআল্লাহ। তিনি যদি নির্বাচিত হতে পারেন, তাহলে আপনাদের অধিকার আদায়ে আরও বেশি করে লড়াই করতে পারবেন। চা শ্রমিকদের জন্য ঘণ্টায় একশত টাকা ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৬০ টাকা দাবি করেছি। আমরা এই মাটির মানুষের ভূমির অধিকার ফিরিয়ে আনতে আমরা কাজ করব।

আসিফ মাহমুদ আরো বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে একটি দল তত সন্ত্রাসী কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। আমাদের শরীকদল জামায়াতের একটা উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। আর এই সন্ত্রাসী কার্যক্রমকে মেনে নেওয়া হবে না। আমরা আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতে ভোটের দিন ১১ দলীয় জোট মাঠে থাকব। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছেন। আপনারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আগামীতে আপনাদেরকেও নিষিদ্ধ করা হবে! তারমানে আপনারাও আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কার্যক্রম করতে চান। এবার দেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দিতে হবে। যদি মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ও শাপলা কলিতে ভোট দিতে হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাস বলেন, এই মাটিতে আমার নারীপোতা, এই শহরের অলিগলি আমি চিনি। শৈশব থেকে দেখছি এই অঞ্চলের মানুষ নিপীড়িত। চা শ্রমিক, জেলে, কৃষক তাদের নায্যমূল্য পায় না। মাছ বাজারের মানুষের ওপর পলেস্তারা খসে পড়েছিল। চাল বাজার ভেঙে ফেলেছিল। ভালো রাস্তা ভেঙে নতুন করে করা হয় কিন্তু ভাঙা ঠিক করা হয় না। এই শহরে বাস বা মাইক্রোস্ট্যান্ড নেই। ত্রিপুরা জনগোষ্ঠীর ভূমি কেড়ে নিতে চেয়েছিল, আমরা সেটা আন্দোলন করে রক্ষা করেছি। যখন আমরা এই অত্যাচার অনাচারের প্রতিবাদ করেছি, তখন আমাদের জেলে ভরা হয়েছে। আমরা যখন সংস্কারের কথা বলি— তখন একটা দল আমাদেরকে বাঁধা দেয়। আপনারা ক্ষমতায় যাবেন ভালো কথা, কিন্তু লোভকে সংবরণ করেন। মামলা দিয়ে আবার বলা হয়— আমাদেরকে ভোট দিলে মামলা তুলে নিব। এটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। চাঁদাবাজি, মামলাবাজি, খুন হত্যা করবেন আবার ভোটও চাইবেন। মানুষ আপনাদের প্রতারণা এখন বুঝে। আপনাদের ভালোবাসায় এবং স্নেহ মমতা পেলে আমি আপনাদের জন্য কাজ করব। হ্যাঁ এবং শাপলা কলিতে ভোট দিলে এই অঞ্চলের মানুষ জয়যুক্ত হবে। আমরা চা শ্রমিকদের ভূমির অধিকার চাই। একটা বাসস্ট্যান্ড তৈরি করতে চাই। নতুন একটা ট্রেন চাই। আমরা এই অঞ্চলের মাটি মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

বিএনপি কেন্দ্র দখল করতে চাইলে ১১ দলীয় জোট বসে থাকবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬