ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদাবাজি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার সংবাদ প্রকাশের পর Bd24report এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান সাইফুলকে প্রাণনাশের হুমকি দেওয়া অভিযোগ উঠেছে ইয়াকুব আলী নামে এক যুবকের বিরুদ্ধে ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার-হাসপাতাল সড়কের নূরুনাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজ এলাকায় মোটর সাইকেলর গতিরোধ করে এ হুমকি দেয়। ইয়াকুব আলী মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকার খাদ্য ব্যবসায়ী আশরাফ হাজীর ছেলে।

২০২৫ সালের ১৪ জুলাই এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ ইয়াকুব আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় চাঁদাবাজি কার্যক্রমে জড়িয়ে পড়ে। গত বছরের ১০ অক্টোবর ছাত্রদলের নেতা ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করে ইয়াকুব আলী ও তার সহযোগীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফারুক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এসময় ফারুক দৌড়ে আত্মরক্ষা করে।
খবর পেয়ে ফারুকের ভাই ও বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছালে ইয়াকুব আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে ইয়াকুবের হাতে থাকা ছুরি দিয়ে বিপ্লবের বুকে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাবিবের পায়ে ও হাঁটুর ওপর ছুরি মারে ইয়াকুব। এ সময় ফারুককেও লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে অতর্কিতভাবে সাংবাদিকের মোটরসাইকেলের গতিরোধ করে প্রাণনাশের হুমকি দেয়।
এবিষয়ে অভিযুক্ত ইয়াকুব আলীর বাবা আশরাফ হাজী বলেন, “আমার ছেলে আমাদের কথা মানেনা। আপনারা ওকে (ইয়াকুব) পুলিশে ধরিয়ে দিন। আমি ওর (ইয়াকুব) সাথে পারিনা”।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ইয়াকুবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬