ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা: ইরানের স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত আছে মার্কিন সেনারা আসলেই তাদের জ্বালিয়ে দেবে। রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে। আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।

তিনি বলেছেন, “শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে। অপরদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে তাদের আসার অপেক্ষায় ময়দানে আছে।” এর আগে রোববার সকালে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগেরদিন শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস ত্রিপোলী উভচর যুদ্ধজাহাজে করে সাড়ে তিন হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থল হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হতে পারে খার্গ দ্বীপ। ৯ বর্গমাইলের চেয়েও ছোট এ দ্বীপটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই দ্বীপ থেকেই নিজেদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে তেহরান। যদি ইরান দ্বীপটি হারায় তাহলে এটি দেশটির সরকারের জন্য বড় ধাক্কা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা: ইরানের স্পিকার

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬