ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

রোববার চিড়িয়াখানা বন্ধ থাকলেও বিনা অনুমতিতেই শুটিং করছিলেন ফাহিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চিড়িয়াখানায় শুটিং করছিলেন। রোববার সাপ্তাহিক ছুটির কারণে চিড়িয়াখানা বন্ধ থাকলেও বিনা অনুমতিতেই শুটিং করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে ফাহিমসহ একটি দল চিড়িয়াখানায় প্রবেশ করে। তারা চিড়িয়াখানার ভেতরে ঘুরে ঘুরে শুটিং করছিলেন। এই সময়ে চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরলে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

চিড়িয়াখানার ভেতরে শুটিং এর বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম বলেন, চিড়িয়াখানায় অনুমতি নিয়ে শুটিং করার সুযোগ আছে। কিন্তু আজকে আমরা শুটিং করার অনুমতি দেইনি। এমনকি কোন গাড়ি প্রবেশের অনুমতিও দেয়া হয়নি। আজ সারাদিন চিড়িয়াখানা বন্ধ। শুধুমাত্র খাবার সরবরাহকারী ঠিকাদারের একটি গাড়ি প্রবেশ করেছে। এর বাইরে চিড়িয়াখানায় কি ভাবে শুটিং হয়েছে, বা কিভাবে প্রবেশ করেছে জানতে পারিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর এস ফাহিমকে চিড়িয়াখানায় প্রবেশ করাতে কারা সহযোগিতা করেছে সে বিষয় তদন্ত করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চিড়িয়াখানার পরিচালক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

রোববার চিড়িয়াখানা বন্ধ থাকলেও বিনা অনুমতিতেই শুটিং করছিলেন ফাহিম

আপডেট সময় ০৯:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬