ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আগামীকাল সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন প্রার্থীর নাম বৈধ মর্মে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিলবিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মইন উদ্দিন খান। তিনি বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল আজ। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন না করায় আইন অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা কমিশনে উপস্থাপন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে তাদের গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এসব বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করবে। এরপর শপথ গ্রহণের জন্য গেজেটটি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এছাড়া, প্রার্থীতা নিয়ে এনসিপির নুসরাত তাবাসসুমের করা রিট পিটিশনের রায়ে হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী নির্বাচন কমিশন বিষয়টি বাস্তবায়ন করবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, ১১দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল

আপডেট সময় ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬