ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

এবার বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবায় ২০ বছর বয়সী আরেক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হয়। চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে বলেও জানা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

আপডেট সময় ০২:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬