ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

মুরাদনগরের সহিংস পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে

মুরাদনগরের সহিংসতা, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ঝাড়লেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, পুনর্বাসন করেছেন ও ক্ষমতায়ন করেছেন, তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী।”

তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তিরা সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধের পথ খুলে দিয়েছেন। তার ভাষায়, “এর আগেও এক চাঁদাবাজকে হাতেনাতে ধরার পর মাফিয়া বাহিনী থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিল।”

মুরাদনগরের সাম্প্রতিক ধর্ষণের ঘটনার ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, “আজ আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার মানুষ আমাকে বলছে, গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হলেও মুরাদনগর এখনো বড় বড় মাফিয়াদের দখলে।”

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে ঠিকই, তবে মূল অপরাধী চক্রকে যদি লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে পূর্বের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের প্রকাশ্য অভিযোগ প্রশাসনিক ব্যবস্থার দিকেও নতুন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

মুরাদনগরের সহিংস পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

আপডেট সময় ০৯:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫