ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

লাইসেন্সধারী অস্ত্র সংক্রান্ত ভুলবশত ঘটনার ব্যাখ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৭১৯ বার পড়া হয়েছে

নিরাপত্তার স্বার্থে আমার কাছে একটি বৈধ, সরকার থেকে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে। বিগত কিছু সময় ধরে গণ-অভ্যুত্থানের নেতৃত্বের প্রতি যেভাবে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে, সেই প্রেক্ষাপটে ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি রাখা একেবারেই স্বাভাবিক। সরকারি কোনো প্রটোকল বা নিরাপত্তা না থাকলে বৈধভাবে নিজের সুরক্ষার উদ্যোগ নেওয়া আইনত অনুমোদিত এবং দায়িত্বশীল নাগরিকের প্রতিফলন।

আমি ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশে যাওয়ার জন্য আজ ভোর ৬:৫০ মিনিটে ফ্লাইটে উঠি। তাড়াহুড়োর মধ্যে প্যাকিং করতে গিয়ে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি ও একটি ম্যাগাজিন যথাযথভাবে রেখে এলেও, ভুলবশত আরেকটি খালি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। এটি আমার দিক থেকে পুরোপুরি অনিচ্ছাকৃত একটি ভুল।

এয়ারপোর্টে স্ক্যানিংয়ের সময় সেটি ধরা পড়লে আমি সঙ্গে সঙ্গে আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করি। উল্লেখ্য, শুধুমাত্র একটি ম্যাগাজিন দিয়ে কিছুই করার উপায় নেই, এবং যদি আমার কোনো অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্রটি রেখেই যেতাম না।

ঘটনাটি শতভাগ আইনি ও নিরীহ হওয়া সত্ত্বেও কিছু মানুষ এটিকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের খোরাক বানাচ্ছেন, যা দুঃখজনক।

আর সংবাদ চাপ দিয়ে সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার পরে আমি টিমসহ দীর্ঘ ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নামার পর অনেক দেরিতে অনলাইনে এসে পুরো বিষয়টি জেনেছি।

সবশেষে বলতে চাই, আপনি যদি একজন নাগরিক হিসেবে নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আইন মেনে আপনি নিজেও লাইসেন্সধারী অস্ত্র রাখতে পারেন। এটি সংবিধান ও আইনের আওতায় একটি স্বীকৃত অধিকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

লাইসেন্সধারী অস্ত্র সংক্রান্ত ভুলবশত ঘটনার ব্যাখ্যা

আপডেট সময় ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫