ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

আ. লীগ নেতার খামারে তারেক রহমানের ছবিসহ ব্যানার দিয়ে টয়লেট নির্মাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৭৯৭ বার পড়া হয়েছে

এবার বাগেরহাটে আওয়ামী লীগ নেতার মৎস্য খামারে তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা দিয়ে টয়লেট নির্মাণ করতে দেখা গেছে। ঘটনাটি জানতে পেরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপুর মৎস্য খামারে। এ ঘটনায় তাৎক্ষণিক তীব্র নিন্দা প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তারা ওই ইউনিয়নে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দেন।

এদিকে ডেমা ইউনিয়ন বিএনপি নেতারা জানান, শনিবার (২৮ জুন) বিকেলে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপুর মৎস্য খামারের টয়লেটটি জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা দিয়ে তৈরি করা হয়েছে। এমন খবর জানতে পেরে বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টির সত্যতা পেয়ে উপস্থিত নেতা-কর্মীরা টয়লেটটি ভেঙে দেন। এই খবরে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভ এবং আওয়ামী লীগ নেতা আজাদ ফিরোজ টিপুর বিচার দাবি করেন।

তারা আরও বলেন, টিপু উকিল ঘোষণা দিয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা দিয়ে তার মৎস্য খামারের টয়লেট নির্মাণকারীকে সম্পূর্ণ বিনামূল্যে মৎস্য খামার করতে দেয়া হবে। তার এ কথায় রাজি হয়ে পার্শ্ববর্তী কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর এলাকার শোয়েব ফকির তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা দিয়ে টয়লেট নির্মাণ করে।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ডেমা ইউনিয়নের জনপ্রিয় বিএনপি নেতা সজীব তরফদার হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আজাদ ফিরোজ টিপু সীমা অতিক্রম করেছেন। এদেশের কোটি কোটি মানুষের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অপমান করেছে। সে পুনরায় ডেমা ইউনিয়নে আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই ইউনিয়নকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। টিপু উকিল ও শোয়েব ফকিরকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

আ. লীগ নেতার খামারে তারেক রহমানের ছবিসহ ব্যানার দিয়ে টয়লেট নির্মাণ

আপডেট সময় ০৫:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫