ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪ নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

প্রয়োজনে আবার জুলাই আসবে, কিন্তু কোনো দলের তাবেদারি মেনে নেওয়া হবে না: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

এবার ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে তা ছাত্র-জনতা মেনে নেবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে, এদিন সকালে বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মূলত তার এ বক্তব্যের প্রেক্ষিতেই ওই হুঁশিয়ারি দেন দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এই শীর্ষ নেতা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই। আর ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি।

এ বিষয়টি নিয়ে অনেকটা প্রতিবাদের সুরে কথা বলেছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন’।

‘প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে’ উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রয়োজনে আবার জুলাই আসবে, কিন্তু কোনো দলের তাবেদারি মেনে নেওয়া হবে না: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৪:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫