ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪ নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

এনসিপি নেতা তুষারের সহযোগীদের মাধবদীতে চাঁদাবাজি, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারোয়ার তুষারের সহযোগীদের বিরুদ্ধে এক ছাত্রলীগ সমর্থকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তারা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক।

ভুক্তভোগী রেদোয়ান হাসান রাতুল নরসিংদী সদর উপজেলার পাইকারচর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচিত। রবিবার দুপুরে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার পর তাকে আটকে মারধর করে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। পরে তার চাচা সিরাজ উদ্দিন ওই টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

কিন্তু চাঁদার টাকা নেওয়ার পরও শান্তি মেলেনি। রাতুলকে থানায় সোপর্দ করা হয় এবং পরে পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্তরা এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে পদযাত্রার পর সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।

স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর থেকে মাধবদীতে একটি চক্র বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামী লীগ-সমর্থকদের টার্গেট করে চাঁদাবাজিতে নেমেছে। কারও সঙ্গে কোনো আওয়ামী লীগ নেতার ছবি থাকলেই তাকে দলের লোক দাবি করে টাকা আদায় করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন ছাত্রলীগ সমর্থককে মারধর করে টাকা আদায়ের পর সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠানোর ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। ভুক্তভোগীর পরিবার বলছে, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪

এনসিপি নেতা তুষারের সহযোগীদের মাধবদীতে চাঁদাবাজি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫