ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪ নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

৭৬ লাখ টাকার কনসার্ট আয়োজন নিয়ে বিতর্ক, সাবেক সমন্বয়কের চিঠি ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই : মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ৭০টি প্রতিষ্ঠানে ৭৬ লাখ টাকা অনুদানের চিঠি পাঠানোর ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।

৫ আগস্ট অনুষ্ঠেয় এই উৎসবের জন্য রাজশাহী সিটি করপোরেশন ইতোমধ্যে দুই লাখ টাকা অনুদান দিয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া চিঠিতে দেখা গেছে, অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ‘জোরালো সুপারিশ’ করেছেন। যদিও তিনি দাবি করেছেন, “বিশ্ববিদ্যালয় কোনো অর্থ সহায়তা করবে না—সেটি আমি আগেই বলেছি। শুধু সুপারিশ করেছি, যেটা অতীতেও অনেক সংগঠনের জন্য করেছি।”

অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, ‘এই আয়োজন তরুণদের উৎসাহিত করতে এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে।’ তবে ছাত্রদলসহ একাংশ একে ‘ঘুরিয়ে চাঁদাবাজি’ বলেও অভিযোগ তুলেছে।

সালাউদ্দিন আম্মার দাবি, “বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে নোংরামি করা হচ্ছে। অথচ প্রাণ-আরএফএল, ওয়ালটন, যমুনা ব্যাংকসহ বহু প্রতিষ্ঠানে যথাযথ নিয়মে প্রস্তাব পাঠানো হয়েছে। উপাচার্য স্যারের সুপারিশ ছিল প্রতিটি প্রপোজালে।”

আরেক আয়োজক কে এস কে হৃদয় বলেন, “স্পন্সর প্রথা নতুন কিছু না। যুগ যুগ ধরে সামাজিক আয়োজনগুলো এভাবেই হয়। বিশ্ববিদ্যালয়, বইমেলা, কনফারেন্স—সবই তো এভাবে চলে।”

তবে বিষয়টি নিয়ে মতভেদ স্পষ্ট। কেউ বলছেন, এটি সম্মানজনক উদ্যোগ, আবার কেউ বলছেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এইভাবে অর্থ সংগ্রহ করা প্রশ্নবিদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪

৭৬ লাখ টাকার কনসার্ট আয়োজন নিয়ে বিতর্ক, সাবেক সমন্বয়কের চিঠি ভাইরাল

আপডেট সময় ০৯:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫