ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ (QIU) জাতের আনারস পাঠানো হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উপহার বাংলাদেশে হস্তান্তর করা হয়। জানা গেছে, ১০০টি বক্সে প্রায় ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে, যার মোট ওজন প্রায় ৭৮০ কেজি। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজিরও বেশি।

আখাউড়া আইসিপির শূন্যরেখায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন ত্রিপুরা সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায়। তারা উপহার সামগ্রী বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেনআখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজীব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। উপহার সামগ্রী গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬