ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা হামলার ঘটনায় এবার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি স্পেনে ঘরে ফিরছেন হাজারো মানুষ, নতুন তাপপ্রবাহে আবারও দাবানলের শঙ্কা সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা চরমে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী লতিফ সিদ্দিকী গ্রেফতার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মসলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই। সরকার যদি জনগণের প্রত্যাশার বিপরীত পথে হাঁটে তবে দেশের মানুষ তার পরিনতি নির্ধারণ করবে।

তিনি গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মসলিসের চিতলমারী উপজেলা শখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, দলটির যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, প্রধান উপদেষ্টা মাওলানা আ. রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, কন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম, বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

আপডেট সময় ০৯:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬