ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি এবার সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, এক লিটারেই মিলল ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র কণা এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

আপডেট সময় ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬