ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট নতুন কমিটি নিয়ে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ ভয়াবহ বন্যার স্রোত ধেয়ে আসতেই ঘণ্টা বাজালেন প্রধান শিক্ষক, বাঁচল ১৬৪৩ প্রাণ লন্ডনে মদের বার কিনে মসজিদে রূপান্তর করলেন বাংলাদেশি রাসেল আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বক্তব্যে এরদোগান অভিযোগ করেন, ইসরায়েলের জায়নবাদী নীতি তার প্রতিবেশী দেশগুলোর শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করা ব্যক্তিদেরও ইসরায়েল লক্ষ্যবস্তু করছে বলে দাবি করেন তিনি।

ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগানের ভাষ্য, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্ক’ আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও সীমারেখাকে উপেক্ষা করছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা মোকাবিলায় তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও জোট আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর এরদোগানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, সিরিয়ার ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলা চালানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

আপডেট সময় ০২:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬