ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়: রাশেদ খাঁন

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সামরিক সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও কুয়েত।

শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয় উভয় দেশ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেই সমঝোতা বাস্তবায়নে যৌথ প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দিল্লি।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান।

বৈঠকের আগে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতি প্রতিনিধি দলের প্রধান। পরে তারা ভারতের প্রতিরক্ষা খাতের বিভিন্ন সরকারি সংস্থা পরিদর্শন করেন।

ভারত ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৬২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ঐতিহাসিক বাণিজ্যিক যোগাযোগ, সাংস্কৃতিক সম্পর্ক এবং কুয়েতে বিপুলসংখ্যক ভারতীয়র বসবাস দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত

আপডেট সময় ০৬:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬