ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক: গভীর উদ্বেগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, দোয়ার আহ্বান—তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জাতীয় রাজনীতিতে উৎকণ্ঠা বাড়ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জানান, তিনি খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, সমন্বয় ও প্রস্তুতি নিশ্চিত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে ড. ইউনুস বলেন,
“গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টার মানবিক ও সৌজন্যমূলক অবস্থানকে স্বাগত জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনুসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক: গভীর উদ্বেগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, দোয়ার আহ্বান—তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় ১২:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫